বীর মুক্তিযোদ্ধা সুশান্ত নন্দীর আজ পঞ্চদশ মৃত্যু বার্ষিকী

 

২০০৭ সালের ১২ ডিসেম্বর এ দিনে মহান মুক্তিযুদ্ধের
অন্যতম সংগঠক ও ষাটের দশকে ছাত্র রাজনীতিতে যারা
খুলনা জেলায় বলিষ্ঠ বিপ্লবী ভূমিকা পালন করেন এবং
স্বাধীনতা সংগ্রাম ও বাঙালীর মুক্তির সংগ্রামকে
এগিয়ে নিয়ে যাবার জন্যকাজ করেছেন, প্রয়াত সুশান্ত
কুমার নন্দী ছিলেন তাদেরই একজন। তার আজ পঞ্চদশ মৃত্যু
বার্ষিকী। তিনি ছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম
পরিষদের অন্যতম নেতা। ষাটের দশকে ছাত্রাবস্থায় তিনি
অবিভাক্ত বৃহত্তর খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
নির্বাচিত হন। তিনি স্বাধীনতা উত্তর ‘ডাক দিয়ে
যাই’ পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক কারণে তিনি বিভিন্ন সময়ে কয়েকবার
কারাবরণ করেন। স্বাধীনতা পরবর্তী কালে চিরকুমার এ
নেতা জাসদ রাজনীতির সাথে জড়িত হন। পরে তিনি
খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা
করেন। খবরঃ বিজ্ঞপ্তির