দৈনিক খুলনার সহকারি সম্পাদক মাকসুদের শশুরের ইন্তেকাল

দৈনিক খুলনার সহকারি সম্পাদক মাকসুদ রহমান ও কেএমপি’র সহকারি পুলিশ কমিশনার শহিদুল ইসলামের শশুর আলহাজ¦ আবুল কাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র এবং দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একই সাথে রূপসা শ্রীফলতলার উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ ফরিদ উদ্দিন বাদল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোসাঃ শামসুন্নাহার ও কামরুন্নাহার শিরীনের বাবা।
শুক্রবার সকাল পৌনে ন’টায় নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি মস্তিস্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি খুলনায় ফিরোজা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য স্কুল প্রতিষ্ঠা করেছেন। তিনি নামাজি ও সদালাপি মানুষ হিসেবে শেখ পাড়া হাজী ঈসমাইল রোড় এলাকায় পরিচিত ছিলেন। সর্বজন শ্রদ্ধেয় আলহাজ¦ আবুল কাশেম কর্মজীবনে জেলা শিক্ষা অফিসের হেড ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। মরহুমের প্রথম নামাজে জানাজা শুক্রবার ১২টায় নগরীর শেখপাড়া বটতলায় অনুষ্ঠিত হয়। একইদিন বাদ আছর পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শিক্ষানুরাগি এই গুনি মানুষের মৃত্যুতে দৈনিক খুলনা’র সম্পাদক ও প্রকাশক এসএম মাহাবুবুর রহমান, নির্বাহী সম্পাদক মোঃ শাহ আলমসহ দৈনিক খুলনা পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। অপরদিকে নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিন’র খুলনা ব্যুরো প্রধান শামসুজ্জামান শাহীন, ক্যামেরা পার্সন মোঃ রফিক আলী গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।