খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা
সিটি ইউনিটের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রাকৃতিক
দুর্যোগসহ বিভিন্ন সংকটকালে রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদা মানুষের
পাশে থাকে। আর্তমানবতার সেবায় এই সংস্থাটির অবদান প্রশংসনীয়। তিনি বলেন,
ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক বিপর্যয়ে উপকূলীয় এলাকার মানুষ প্রায়ই
ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। এইসব ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় রেড ক্রিসেন্ট কর্মীদের
যথাযথ প্রশিক্ষণ থাকা জরুরী।
সিটি মেয়র আজ মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর সিএসএস আভা সেন্টারে ‘ইউনিট
ডিজাস্টার রেসপন্স টীম ট্রেনিং’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি- খুলনা সিটি
ইউনিট চার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান হালিমা ইসলাম-এর সভাপতিত্বে কর্মশালায়
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবির ও
জেলা ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মকবুল হোসেন মিন্টু।
সঞ্চালনা করেন লেভেল কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম পলাশ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব
পালন করছেন তানজীম হাসান, আব্দুল্লাহ আল তানজিল, আসাদুল্লাহ আল-গালিব,
পাপন কংস বনিকা, আশরাফুল ইসলাম ও রুনা আক্তার লতা। রেড ক্রিসেন্ট সোসাইটি-
যুব ইউনিটের ২৫জন কর্মী কর্মশালায় অংশগ্রহণ করছেন।খবরঃ বিজ্ঞপ্তির