ছবিঃ ডিএমপির ডিবি প্রধান ।
নিউজ ডেস্কঃ
ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদ বলেছেন,অনুমতির বাইরে গিয়ে বিএনপি সমাবেশ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আজ মঙ্গলবার তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে শুরু হয়েছে দর কষাকষি। বিএনপিকে ২৬টি শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। তবে নয়াপল্টন অথবা আরামবাগে সমাবেশের প্রস্তাব দিয়েছে দলটি। অনুমতি না দিলে প্রস্তাবিত স্থানেই সমাবেশ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির একাধিক নেতা।তথ্যঃ অনলাইন ।
ডিএমপি বলছে, কোনোভাবেই রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া হবে না। এছাড়া, বিএনপি নেতাকর্মীদের ধরতে পুলিশের কোনো অভিযান চলছে না জানিয়ে ডিএমপির মুখপাত্র আরও জানান, ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মাদক ব্যবসায়ী বা যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেফতারে অভিযান চলছে।