নিউজ ডেস্কঃ
ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি আজ। পার্বত্য চট্টগ্রামে প্রায় দু’দশকের রক্তক্ষয়ী সংঘাত বন্ধে ১৯৯৬ সালে বর্তমান সরকার আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর পাহাড়ের সংকট রাজনৈতিকভাবে সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার আর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যা পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি নামে পরিচিত। আজ ২ রা ডিসেম্বর সেই ঐতিহাসিক দিন।
সরকারের পক্ষে জাতীয় সংসদের তৎকালীন চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ ও পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়েরর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা এ চুক্তিতে স্বাক্ষর করেন।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২ যুগ কেটে ২৫বছরে পা দিলেও পাহাড়ে এখনো পুরোপুরি বন্ধ হয়নি হত্যা, গুম, চাদাবাজিসহ অপহরণ। অন্যদিকে সরকার চুক্তির বেশীরভাগ ধারা বাস্তবায়িত করার কথা বললেও জনসংহতি সমিতি বলছে, চুক্তির মুল বিষয়গুলি এখনো বাস্তবায়ন হয়নি।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫বছরে পার্বত্য চট্টগ্রামে আওয়ামীলীগ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, স্থানীয় বাঙ্গালী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন পাহাড়ে আজ বিভিন্ন কর্মসূচী পালন করছেন। তথ্যঃ অনলাইন।
উল্লেখ্য পার্বত্য শান্তি চুক্তি মোতাবেক ১৯৯৮সালে জনসংহতি সমিতির তৎকালীন শান্তি বাহিনীর প্রায় দুই হাজার সদস্য সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল।