নিউজ ডেস্কঃ
বেগম রাজিয়া নাসের এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ১৬ নভেম্বর তিনি মৃত্যু বরন করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহোদর শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী। পাবনা ও খুলনার ধনাঢ্য ব্যাবসায়ী হেরাজ বিশ্বাসের কন্যা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি। বাগেরহাট ০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা ০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেল, খুলনা বিভাগীয় নৌ পরিবহন মালিক সমিতির সহ সভাপতি শেখ জালাল উদ্দীন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু এর মাতা। বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর দাদী। সর্বোপরি দক্ষিণ পশ্চিমাঞ্চলের আওয়ামী রাজনীতির অভিভাবক।
তাঁর মৃত্যু বার্ষিকীতে দুই দিন ব্যাপী কর্মসুচী গ্রহন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। কর্মসুচীর মধ্যে রয়েছে ১৬ নভেম্বর সন্ধ্যা ০৬ টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের স্মরণ সভা ও দোয়ায় অংশগ্রহন।
১৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় অংশ গ্রহন।
উপরোক্ত কর্মসুচী সফলের লক্ষ্যে নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের সকল নেতৃবৃন্দদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।