খুলনা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক খুলনা’র বার্তা
সম্পাদক মো. আনোয়ার হোসেনের পিতা মো. গোলাম হোসেন
গতকাল বিকেলে নগরীর দিলখোলা রোডের বাসভবনে ইন্তেকাল করেছেন
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স
হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মো. গোলাম হোসেন রূপসার নৈহাটি এলাকার বাসিন্দা ছিলেন।
চাকরি জীবনে তিনি আয়কর আইনজীবী ও ইউনাইটেড কমার্সিয়াল
ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, চার পুত্র, এক কণ্যাসহ
আত্মীয়স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ এশাবাদ খুলনা
আলিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা
শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক আনোয়ার হোসেনের পিতার মৃত্যুতে গভীর শোক
প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি
দিয়েছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিতে মরহুমের রূহের
মাগফিরাত কামনা করেছেন।
খুলনা প্রেস ক্লাবের শোক ঃ সাংবাদিক মো. আনোয়ার হোসেনের
পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর
সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি
এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ
কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
দৈনিক খুলনার শোক ঃ দৈনিক খুলনা’র বার্তা সম্পাদক মো.
আনোয়ার হোসেনের পিতার ইন্তেকালে গভীর সমবেদনা ও শোকসন্তপ্ত
পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক খুলনার
সম্পাদক মন্ডলীর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদসহ
দৈনিক খুলনা পরিবার। খবরঃ বিজ্ঞপ্তির