সরকারি চাকরির নিয়ম অনুযায়ী বদলি বা পদোন্নতি একটি স্বাভাবিক প্রক্রিয়াঃ কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম বলেছেন, সরকারি চাকরির নিয়ম অনুযায়ী বদলি বা পদোন্নতি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারপরও কিছু মানুষের কর্মদতা, সততা এবং মানবিক আচরণ এমন প্রভাব ফেলে যে, তাঁদের বিদায়ে মন ভারাক্রান্ত হয়ে ওঠে।

প্রশাসক আজ শনিবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সম্প্রতি তাকে অন্যত্র বদলি করা হলে কেসিসি’র পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৬ সালের এপ্রিল মাসের ৪  তারিখ তিনি খুলনা সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন।

খুলনা সিটি কর্পোরেশনে এ কর্মকর্তার নিষ্ঠা ও পেশাদারিত্বের বিষয়ে স্মৃতিচারণ করে প্রশাসক বলেন, জনশৃঙ্খলা রা, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনস্বার্থ সংরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠার েেত্র তিনি নিজেকে একজন আদর্শ জনবান্ধব কর্মকর্তা হিসেবে দৃষ্টান্ত রেখেছেন। বিশেষ করে, মহানগরীতে ডেঙ্গু সংক্রমণের সংকটময় মুহূর্তে তাঁর তাৎণিক সিদ্ধান্ত গ্রহণের মতা, ধৈর্য এবং মানুষের প্রতি সহমর্মিতা মুগ্ধ করেছে। প্রশাসক তাঁর কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং আগামীতেও একইভাবে সততা, কর্মনিষ্ঠা ও প্রজ্ঞা দিয়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থেকে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসি’র সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, আর্কিটেক্ট রেজবিনা খানম ও ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির