এছাড়া সভায় সমীার পাঁচটি ধাপ তুলে ধরা হয়। সেবার চাহিদা, সরবরাহ ও ঘাটতি নিরূপণ; ঘাটতি থেকে সম্ভাব্য প্রকল্প চিহ্নিতকরণ; বেসরকারি অপারেটর ও অর্থায়নকারীদের আগ্রহ যাচাই; সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে অগ্রাধিকার নির্ধারণ এবং শেষে কনসেপ্ট নোট প্রণয়ন। সমীা কার্যক্রমের জন্য সিটি কর্পোরেশনের কাছ থেকে বিদ্যমান প্রতিবেদন, সেবা-সংক্রান্ত তথ্য ও বাজেট, মাঠ পরিদর্শনে সহায়তা, ভূমি ও আইনি বিষয়ক প্রাথমিক তথ্য এবং একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তার প্রয়োজনীয়তার কথা জানানো হয়।
উল্লেখ্য, ‘‘বাংলাদেশ নগরভিত্তিক পানি চক্রের টেকসই রূপান্তর’’ প্রকল্পটি খুলনাসহ ৫টি সিটি কর্পোরেশন ও ৮টি পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে। স্যানিটেশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন ও সংশ্লিষ্ট নগর পরিসেবার নিরাপত্তা, অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব উন্নয়নের মাধ্যমে নগরবাসীর স্বাস্থ্য ও জীবনমান উন্নত করাই এ প্রকল্পের মূল ল্য। ুদ্র পরিসরের এই পিপিপি সমীা আটটি শহরে পরিচালিত হচ্ছে, খুলনা তার মধ্যে একটি।
সভায় কেসিসি’র সচিব মো: রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, আর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, কেডিএ’র প্লানিং অফিসার মো: তানভির আহমেদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন এসএনভি’র কাস্টার কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার দাস চৌধুরী এবং প্রতিষ্ঠানের পে সমীার উদ্দেশ্য, কর্মপদ্ধতি ও খুলনা শহরের প্রাথমিক চিত্র উপস্থাপন করেন প্রকল্পের টিম লিডার মোহাম্মদ হাসান হায়দার। খবরঃ বিজ্ঞপ্তির