সংগৃহীত ছবি।
নিউজ ডেস্কঃ
খুলনায় মো. হালিম (৪০) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে ।আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কল্পতরু মাঠের পাশে এ ঘটনা ঘটে।
এ হত্যাকাণ্ডসহ মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত প্রায় নয় ঘণ্টায় খুলনা মহানগরীর ছয়টি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এতে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মাঠের পাশে হালিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হামলাকারীরা হালিমকে চারটি তার মাথা ও বুকে লাগে। প্রথমে পেছন থেকে গুলি করার পর দুর্বৃত্তরা কাছে গিয়ে আবারও গুলি চালায় ।
নিহত হালিম দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়া কবরস্থানসংলগ্ন এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। বর্তমানে তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি
ঘটনার পর থেকে এসআরবি ইউনিটের এফএস সদস্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছেন।