নিষিদ্ধ ঘোষিত সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের দেশব্যাপী হত্যা, রাহাজানি, অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা মহানগর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিমের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১০টা থেকে খুলনা নগরীর রেলিগেটে অবস্থান কর্মসূচি পালন করে, পরে সাড়ে ১১টায় রেলিগেট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলিগেট চত্বরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম। সমাবেশে নেহিম বলেন, নিষিদ্ধ ফ্যাসিস্টদের আর খুলনার মাটিতে দাঁড়াতে দেওয়া হবে না। যারা রাতের আঁধারে আগুন দেয়, বাসে পেট্রোল বোমা মারে, সাধারণ মানুষকে পুড়িয়ে মারতে চায়। তারা কোনো রাজনৈতিক দল না, তারা সন্ত্রাসী।
খুলনার রাজপথ আমরা কারো কাছে ইজারা দিইনি। লকডাউনের নামে, নাশকতার নামে খুলনাকে অচল করার যে ষড়যন্ত্র চলছে, আমরা জীবন দিয়ে হলেও তা রুখে দেবো। তিনি আরো বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই চোরাগোপ্তা হামলা করে, আগুন সন্ত্রাস করে কেউ পার পাবে না। খুলনার প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মহল্লায় আমরা পাহারায় আছি। জনগণকে সাথে নিয়ে আমরা এই ফ্যাসিস্ট দোসরদের প্রতিহত করবোই।যতদিন এই সন্ত্রাসীরা মাথা তুলবে, ততদিন যুবদল রাজপথে থাকবে। খুলনা জেগে আছে, খুলনা জেগে থাকবে।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি যেকোনো ধরনের নাশকতা, চোরাগোপ্তা হামলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, শেখ বেলায়েত হোসেন, সৈয়দ মাইনুল ইসলাম, সোহেল মোল্লা, কবির হোসেন টিটু, সর্দার শফিকুল আমিন লাভলু, সিরাজুল ইসলাম সনি, শেখ আয়ুব আলী, শেখ শামীম আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, আমিনুল ইসলাম নয়ন, আব্দুল বারেক হাওলাদার, কাশিয়ানী ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, সোহাগ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, মাসুম আহমেদ, শওকত হোসেন, আতিয়ার মুন্সী, আবু তালেব, মাহবুবুর রহমান, মিজান, জাকির, বাবলু, জাহাঙ্গীর হাওলাদার সহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির