নিউজ ডেস্কঃ
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) খুলনার আলোচিত অপরাধী চক্রের নেতা নূর আজিমের ভাই তালিকাভুক্ত সন্ত্রাসী মো: শাহরিয়ার ইসলাম রকিকে গ্রেপ্তার করেছে।
আজ ভোর সাড়ে ৩টার দিকে মাদারিপুরের শিবচর থানার অন্তর্গত ডিসি রোড এলাকা থেকে একটি বিশেষ অভিযানে রকিকে গ্রেপ্তার করেছে বলে এসআরবি-৬ এর প্রস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এসআরবি-৬ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল শিবচরের ডিসি রোড এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় রকিকে গ্রেফতার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলার তথ্য রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।