খুলনায় “ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২ ও উদ্ভাবনী অলিম্পিয়াড”উপলক্ষে প্রেস কনফারেন্স কাল

আইসিটি সহকারি কমিশনার সৈয়দ রেফাই আবিদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
প্রজুক্তিবান্ধব নানা উধভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরও সমৃদ্ধ করতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে “ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২ ও উদ্ভাবনী অলিম্পিয়াড ।এ উপলক্ষে আগামী ১৬ ও ১৭ নভেম্বর খুলনা সার্কিট হাউজ প্রাঙ্গণে দুদিনব্যাপী “ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২ ও উদ্ভাবনী অলিম্পিয়াড” এর আয়োজন করা হয়েছে। উক্ত মেলার ব্যাপক প্রচারণার জন্য আগামী ১৪ নভেম্বর জেলা প্রশাসক খুলনা এর সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
উক্ত প্রেস কনফারেন্সে সকলকে উপস্থিত থাকার অনুরধ জানানো হয়েছে।