নিউজ ডেস্কঃ
খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যাবসায়ী তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবক নিহত । আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর,২০২৬ )দুপুর পৌনে ২টার দিকে ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়নের আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটেছে।নিহত তরিকুল বিএনপির আহ্বায়ক/সভাপতি আব্দুস সালাম শেখের ছেলে ।
ঘটনার বিবরণে জানা গেছে, দুপুরে তরিকুল জোড়া বটতলা এলাকার কয়েকজন বন্ধুর সঙ্গে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন।
এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত এসে দোকানে ঢুকে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে। গুলির পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুর্বৃত্তরা খুলনা-দৌলতপুর সড়ক হয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়।
শেষ খবরে জানা গেছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে মর্গে পাঠিয়েছে। কোন শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।