আগামী ৫ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা সফর করবেন। সফরকালে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)-এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানটির মিডিয়া কাভারেজে আগ্রহী টেলিভিশন চ্যানেল/জাতীয় পত্রিকায় কর্মরত স্থানীয় প্রতিনিধি ও খুলনার প্রতিটি স্থানীয় পত্রিকা থেকে কেবল একজন সাংবাদিক ও একজন ফটোগ্রাফারের নাম নির্ধারিত ছকে (ছক সংযুক্ত) প্রেরণের জন্য অনুরোধ করা হলো। জাতীয় পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের স্থানীয় প্রতিনিধিরা আবশ্যিকভাবে সংশ্লিষ্ট মিডিয়ার অ্যাসাইনমেন্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কাগজ-পত্র জমা দেবেন। স্থানীয় পত্রিকার ক্ষেত্রে সম্পাদকের স্বাক্ষরিত মনোনয়নপত্রসহ তথ্যের ছক প্রেরণ করতে হবে। ছকের সাথে জাতীয় পরিচয়পত্র ও পেশাগত পরিচয়পত্রের ফটোকপি এবং প্রত্যেকের ৭.৫ সেন্টিমিটার×৬ সেন্টিমিটার মাপের ৩ কপি রঙ্গিন ছবি জমা দিতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। সংশ্লিষ্ট কাগজপত্র ২ নভেম্বর, ২০২৬ খ্রি. তারিখ সন্ধ্যা সাতটার মধ্যে খুলনা আঞ্চলিক তথ্য অফিস, পিআইডিতে আবশ্যিকভাবে জমা দিতে হবে।
খুলনা আঞ্চলিক তথ্য অফিস কেবল গণমাধ্যমকর্মীদের থেকে প্রাপ্ত ডকুমেন্টস গ্রহন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবে। খবরঃ বিজ্ঞপ্তির