খুলনার  লবণচরা এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্কঃ

খুলনা মহানগরীতে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে লবণচরা থানার কাশেমিয়া জামে মসজিদের অদূরে সড়ক থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। পরে খুমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

প্রাপ্ত তথ্যে জানা গেছে, শনিবার বিকালে তিনি বাড়িতে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হন। রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে সড়কে তার রক্তাক্ত ও অচেতন দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কলিন ওই এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।

লবণচরা থানার ওসি গণমাধ্যমকে জানিয়েছেন,নিহত কলিনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত সাতটি ও একটি হত্যা মামলা রয়েছে। তিনি প্রায়ই বাড়ির বাইরে থাকতেন । নিহত কলিন হত্যা ঘটনায় তদন্ত চলছে।