খুলনায় সফলভাবে সম্পন্ন হলো “রোটারি হেলথ ফেয়ার সিজন-৪”

খুলনা অঞ্চলের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ল্েয সফলভাবে সম্পন্ন হলো যৌথ স্বাস্থ্যসেবা উদ্যোগ “রোটারি হেলথ ফেয়ার সিজন-৪”। রোটারি কাব অব কসমোপলিটন খুলনা-এর উদ্যোগে এবং সহযোগী রোটারি কাবসমূহের যৌথ অংশগ্রহণে আয়োজিত দিনব্যাপী এই স্বাস্থ্যমেলা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

শুক্রবার সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত খুলনা শহরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি স্কুল মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুর ইসলাম মঞ্জু মেলা পরিদর্শন করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে জনহিতকর এ কর্মসূচির ধারাবাহিকতা রক্ষার আহবান জানান।

উল্লেখ্য, ২০২১-২২ রোটারি বর্ষে সংস্থাটি এই উদ্যোগের সূচনা করে এবং সফলভাবে পূর্ববর্তী ৩টি সিজন সম্পন্ন করার পর, ধারাবাহিকতা বজায় রেখে এ বছর সিজন-৪ এর আয়োজন করা হয়েছে।

এবারের হেলথ ফেয়ারে সাধারণ চিকিৎসাসেবা, ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ পরামর্শ, শিশু ও নারী স্বাস্থ্য, অর্থোপেডিক, চু ও ডেন্টাল সেবা এবং ইসিজিসহ বিভিন্ন প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীা করা হয়। এছাড়া মেলা প্রাঙ্গণে স্থাপিত মিনি-ফার্মেসির মাধ্যমে রোগীদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় এবং চাহিদা অনুযায়ী সুবিধাবঞ্চিতদের মাঝে হুইলচেয়ার ও চশমা প্রদান করা হয়। স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি নারীদের জন্য বিশেষ উঠান বৈঠকেরও আয়োজন করা হয়। যেখানে টিকাদান, পুষ্টি ও সুষম খাদ্য, মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, মানসিক স্বাস্থ্য এবং ক্যান্সার প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। প্রতিবারের মতো এবারও পাঁচ শতাধিক মানুষ এই মেলা থেকে সরাসরি চিকিৎসাসেবা ও অন্যান্য সহায়তা গ্রহণ করেন।

প্রকল্পের ইভেন্ট চেয়ার ফেরদৌসুর রহমান পিয়াস জানান, যৌথ রোটারি কাবগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং কাসিফাইড চিকিৎসক সদস্যদের স্বতঃস্ফূর্ত সেবাদানের মাধ্যমেই এই মেলা এত বড় সাফল্য অর্জন করেছে। মানবসেবার এই মহতী ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার বিষয়ে আয়োজকরা প্রত্যয় ব্যক্ত করেন।

ইভেন্ট চেয়ার ফেরদৌসুর রহমান পিয়াস, রোটাঃ সৈয়দ আবু সইদ, রোটাঃ আশিষ দে, রোটাঃ মোল্লা মারুফ রশিদ, রোটাঃ খন্দকার সাজ্জাদুল ইসলাম, রোটাঃ জিএম নাসির উল্যাহ, রোটাঃ নাদিরা সুলতানা, রোটাঃ সামছুল আরিফীন লিয়ন, রোটাঃ ওবায়দুর রহমান মিশু, রোটাঃ মোজাহিদ রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।খবরঃ বিজ্ঞপ্তির