নিউজ ডেস্কঃ
বটিয়াঘাটা উপজেলা যুবদল নেতা ওয়াহিদুল ইসলাম বাদল (৪০)খুলনায় দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে খুলনা থেকে ফেরার পথে চক্রাখালীতে তিনি গুলিবিদ্ধ হন।
জানা গেছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ওয়াহিদুল ইসলাম বাদল বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী মোড় থেকে যাচ্ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন বাদল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।