খুলনায় ২০২৪ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩৩ মাসে মহানগরীর ৮ থানায় ৯৬টি হত্যাকাণ্ড ঘটেছে

প্রতীকী ছবি।

নিউজ ডেস্ক

২০২৪ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত খুলনা মোট ৩৩ মাসে মহানগরীর আটটি থানায় ৯৬টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ২০২৪ সালে ২৯টি, ২০২৫ সালে ৩৭টি এবং ২০২৬ সালের প্রথম ৯ মাসে ৩০টি খুনের ঘটনা ঘটে। -কেএমপি  খুলনা মহানগর (অনলাইন)।

জাতীয় গনমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে-২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত (বিগত ৯ মাসে) খুলনা জেলা ও মহানগর এলাকায় মোট ৬৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে মহানগরে ৩৩টি হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত।

খুলনা মহানগরীতে হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে।

চলতি বছরে সদর ও লবণচরা থানায় ছয়টি করে এবং নগরীর অন্যান্য থানায় ১৮টি হত্যাকাণ্ডের মামলা হয়েছে।

খুলনা জেলা ও মহানগর এলাকায় ১৮৪টি হত্যাকাণ্ডের তথ্য সত্য ও যাচাইকৃত হলে তা জননিরাপত্তার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিত্র তুলে ধরে। মহানগর এলাকায় তুলনামূলক বেশি হত্যাকাণ্ডের তথ্য অপরাধের ধরন ও স্থানভিত্তিক ঝুঁকি বিশ্লেষণের প্রয়োজনীয়তা নির্দেশ করে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত মূল্যায়নে শুধু অপরাধের সংখ্যা নয়, অপরাধের কারণ, অপরাধী শনাক্তকরণের হার, তদন্তের অগ্রগতি এবং বিচার নিশ্চিত করার সক্ষমতাও বিবেচনায় নিতে হবে বলে বিজ্ঞ জনেরা মনে করেন।

জনগণের প্রত্যাশা একটাই—জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধের নিরপেক্ষ তদন্ত করা এবং প্রতিটি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা। খুলনায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে হলে প্রয়োজন নির্ভরযোগ্য তথ্য, জবাবদিহি, কার্যকর অপরাধ প্রতিরোধ এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ।