জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ জনগণকে জানাতে খুলনায় যুবদলের লিফলেট বিতরণ

জ্বালানি তেলের সংকট কাটিয়ে উঠতে বর্তমান সরকারের গৃহীত উদ্যোগ এবং জ্বালানি তেল বিতরণ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর শনিবার) দুপুর ১২টায় এই কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি’র পরিচালক শফিকুল ইসলাম তুহিন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল সহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির