নিউজ ডেস্কঃ
খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া এলাকায় আকাশ কুণ্ড (৪৫) নামে এক মুদি ব্যাবসায়ী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আকাশ কুমার কুণ্ডু টুটপাড়া গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা ।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, দুর্বৃত্তরা আকাশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার পেটে বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।