কেসিসি প্যানেল মেয়র আলী আকবর টিপুর জলবায়ু সম্মেলনে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ 

 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্যানেলের সদস্য ও ২৫নং ওয়ার্ডের
কাউন্সিলর মো: আলী আকবর টিপু সিওপি (কপ)-২৭ জলবায়ু সম্মেলনে
অংশগ্রহণের উদ্দেশ্যে আজ শনিবার সকালে গলফ এয়ারযোগে মিশরের উদ্দেশ্যে
ঢাকা ত্যাগ করেছেন।
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যান অর্গানাইজেশন ফর সোসিও-
ইকোনোমিক ডেভেলপমেন্ট (এ্যাওসেড) উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য
খুলনা সিটি কর্পোরেশন থেকে তাকে মনোনীত করেছে। সম্মেলন শেষে
আগামী ১৮ নভেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
কাউন্সিলর মো: আলী আকবর টিপু মিশরে অবস্থানকালীন সময়ে সংরক্ষিত
আসনের কাউন্সিলর মাহমুদা খাতুন ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে
অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। খবরঃ বিজ্ঞপ্তির