খুলনা মহানগরীর জিন্নাপাড়া এলাকায় এক গৃহবধূকে গুলি ও কুপিয়ে হত্যা

নিউজ ডেস্কঃ

খুলনা মহানগরীর লবণচরা থানার জিন্নাপাড়ায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে খুশি (২৫) নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।

 

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পুলিশের বরাতে বলা হয়েছে,মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাপাড়ার সড়কে দুর্বৃত্তরা খুশিকে গুলি ও কুপিয়ে জখম করে। পরে তাকে খুমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী সুমন সরদার ব্লেড বাবু নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। ।