নিউজ ডেস্কঃ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন বৈশ্বিক অর্থনীতির সামনে যেমন প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে মূল্যস্ফীতি, ঋণের বোঝা, যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনজনিত নানা ঝুঁকি। এসব আশাবাদ ও উদ্বেগের মধ্য দিয়েই এ বছরের বার্ষিক সম্মেলন শেষ হয়েছে ।
বৈশ্বিক অর্থনীতির সামনে যেমন প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে মূল্যস্ফীতি, ঋণের বোঝা, যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনজনিত নানা ঝুঁকি। এসব আশাবাদ ও উদ্বেগের মধ্য দিয়েই এ বছরের বার্ষিক সম্মেলন শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।
একই সঙ্গে ইরান যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধির চাপে থাকা নিম্ন আয়ের দেশগুলোকে সহায়তা করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। খবর এএফপি
শনিবার (১৭ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সম্মেলনের সমাপনী পর্বে সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জর্জিয়েভা।
সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরে আইএমএফ প্রধান বলেন, বিশ্ব অর্থনীতির স্থিতিস্থাপকতা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা এবং এশিয়ার গতিশীলতা আশাবাদের জায়গা তৈরি করেছে। তবে একই সঙ্গে এআইয়ের প্রভাব, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের ক্রমবর্ধমান বোঝা, যুদ্ধ এবং জলবায়ুজনিত ঝুঁকি নিয়ে উদ্বেগও রয়েছে।