বগুড়ায় এনসিপির অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 

নিউজ ডেস্কঃ

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ (গণমাধ্যমে প্রকাশ)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কার্যালয়ে গিয়ে অগ্নিসংযোগের বিষয়টি জানতে পারেন এনসিপির নেতারা। দলটির নেতাদের দাবি, ঘটনাস্থলের ভিডিও ফুটেজে তিন যুবককে কার্যালয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে। তাদের সঙ্গে থাকা আরেক যুবক মুঠোফোনে পুরো ঘটনাটি ধারণ করছিলেন। তবে ভিডিওতে তাদের মুখ স্পষ্ট না হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।