ডেঙ্গু সংক্রমণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে নগরীর ১০ ও ১২ নং ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবার ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে মশারি বিতরণ করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বৃহস্পতিবার সকালে নগরীর ১০ ও ১২ নং ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে মশারি বিতরণ করেন। ডেঙ্গু সংক্রমণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু সংক্রমণ হ্রাসকল্পে ‘খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম-১ ও ২’ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে।
ওয়ার্ল্ড ভিশন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা সমাধান এবং চাহিদা অনুযায়ী বহুমুখী কল্যাণমূলক কাজ বাস্তবায়ন করায় এবং ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর কর্মসুচির সাথে সংহতি জানিয়ে কেসিসি’র কার্যক্রমের সাথে সংযুক্ত থাকায় প্রশাসক সংস্থার সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। মা সুস্থ থাকলে পরিবার সুস্থ থাকবে উল্লেখ করে তিনি নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সন্তানদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করে গড়ে তোলার জন্য সকল মায়েদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে প্রশাসক ১০নং ওয়ার্ডে নিবন্ধনকৃত ২’শ ৯১টি এবং ১২ নং ওয়ার্ডে ১’শ ৪৫টি পরিবারের সদস্যদের মাঝে মশারি বিতরণ করেন।
কেসিসি’র পরিচালিত নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটন, প্রকল্পের এরিয়া ম্যানেজার সুরভী বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস, প্রোগ্রাম অফিসার এলিনা বৈদ্য ও রোজালিন মিতুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির