কেসিসি’র উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপে অনুদান প্রদান

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর পূজামণ্ডপে অনুদান প্রদান অনুষ্ঠান আজ (শনিবার) বিকালে নগর ভবন শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের পূজা হবে উৎসবমূখর। দেশের সকল স্তরের মানুষ নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে। যা এ দেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্ব সভায় সুপ্রতিষ্ঠিত করেছে। সকল ধর্মের মানুষ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে একত্রে বসবাস করছে। তিনি এবছর দেশে সকল স্থানে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশা করেন।

তিনি বলেন, সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ করে কেউ পার পাবেনা। আমাদের সবার কাজ হবে সকলে মিলে নিরাপদ নগরী গড়ে তোলা। তিনি আরও বলেন, মন্দির, মসজিদ, মাদ্রাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। অনুষ্ঠানে সচিব মো: রেজা রশিদ, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ইঞ্জিনিয়ার সত্যেন্দ্রনাথ দত্ত, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু ও পূজা ফ্রন্টের সহসভাপতি উজ্জ্বল কুমার সাহা। এসময় কেসিসির বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাসহ মন্দির কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কেসিসি প্রশাসক  ৩১টি ওয়ার্ডের ৭৭টি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে মোট সাত লাখ ৭০ হাজার টাকা মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেন।খবরঃ বিজ্ঞপ্তির