খুলনায় শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠানমালার উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (মঙ্গলবার) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। দিবসটি উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানের অতিথি ও অংশগ্রহণকারীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে যুক্ত হন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, সরকার শিশু সুরক্ষায় অনেক উদ্যোগ গ্রহণ করেছে। প্রয়োজনীয় আইন প্রণয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুষ্টি ও স্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতেও সরকার বদ্ধপরিকর। কেবল সুরক্ষাই নয়, শিশুদের প্রতিভা বিকাশেরও চমৎকার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। দেশের প্রত্যন্ত এলাকার শিশুটিও এখন তার সৃজনশীলতা প্রকাশের প্ল্যাটফর্ম পাচ্ছে। তিনি আরো বলেন, শিক্ষার পাশাপাশি শিশুরা প্রতিভা বিকাশে যেন পিছিয়ে না পড়ে, সেদিকে নজর দিতে হবে। পড়াশোনার পাশাপাশি কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, খেলাধুলা, গান ও বিজ্ঞান চর্চায়ও তাদের আগ্রহী করে তুলতে হবে। তবেই শিশুরা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল করিম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান, খুলনার জেলা প্রশাসক  হুরে জান্নাত, পুলিশ সুপার সরকার ওমর ফারুক প্রমুখ উপস্থতি ছলিনে। এতে বভিন্নি সরকারি দপ্তররে কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। খবরঃ বিজ্ঞপ্তির