বিডিনিউজের প্রধান সম্পাদক এবং প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

নিউজ ডেস্কঃ

বাংলাদেশের প্রথম ২৪ ঘণ্টার অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ ২ অক্টোবর ২০২৬, শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

প্রাপ্ত তথ্যে জানা গেছে,কয়েকদিন আগে চিকিৎসকের পরামর্শ নিতে লন্ডনে যান তৌফিক ইমরোজ খালিদী। বৃহস্পতিবার রাতে একটি হোটেলের কক্ষে তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

 

শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকেরা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান।