খুলনা প্রেস ক্লাবের আয়োজনে ও বিশ^াস প্রোপার্টিজ এর ব্যবস্থাপনায় খুলনায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে “বিশ্বাস প্রোপার্টিজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’’ এর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৫ নভেম্বর মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওই দিন সকাল ১০টায় খুলনা জেলা স্টেডিয়াম মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা এবং বিশ^াস প্রোপার্টিজ এর সিইও মোঃ আজগর বিশ্বাস তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সার্বিক পরিচালনায় থাকবেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা ও সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হবে। সকালে প্রথম খেলায় দৈনিক আজকের তথ্য ও দৈনিক পূর্বাঞ্চল এবং দুপুরে দ্বিতীয় খেলায় দৈনিক সময়ের খবর ও দৈনিক খুলনা পরস্পরের মুখোমুখি হবে। খবরঃ বিজ্ঞপ্তির