নিসচার খুলনা মহানগর শাখার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হতে যাচ্ছে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা মহানগর শাখার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টায় মহানগরীর শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে প্রধান অতিথি থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।
নিসচার খুলনা মহানগর শাখার সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন তালুকদার সোহাগ।
এসময় বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ এর খুলনা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সাইফুর রহমান ও আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক রোটারিয়ান সরদার আবু তাহের।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নিসচার খুলনা মহানগর শাখার সহসাধারণ সম্পাদক কাজী রাসেল, অর্থ সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক নাসিফ ইকবাল, প্রকাশনা সম্পাদক রাশেদ রানা, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মহিলা সম্পাদক সুমাইয়া আক্তার সিনথি, নির্বাহী সদস্য শেখ মাহামুদ হাসান সোহেল, মো. রবিউল ইসলাম তনু, জিয়াউল হক মিলন, মো. কামাল হোসেন, মো. মোশারফ হোসেন, মো. শাহ নেওয়াজ, মাজহারুল ইসলাম শান্ত, সাধারণ সদস্য জান্নাতুল ফেরদৌস সুমা, মো. শফিকুল ইসলাম, সমাজকর্মী সুজান্না লোপা বাড়ৈ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক চাই এর মূল লক্ষ্য সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, শৃঙ্খলা বজায় রাখা, সড়ক দূর্ঘটনা হ্রাস করা। নিরাপদ সড়ক আমাদের কোন দাবি নয় এটা অধিকার। এই লক্ষ নিয়ে আমরা একসাথে কাজ করছি। নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাইয়ের মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে তারা আমাদের ডেকেছে বলে তাদের ধন্যবাদ। আমরা রাস্তায় বের হবো এ চিন্তা নিয়ে যে কাজ শেষে বাসায় ফিবরো সুস্থভাবে নিরাপদে। নিরাপদ সড়ক চাই সে লক্ষ নিয়ে কাজ করে। আমরা সবাই এ উদ্দেশ্যেই কাজ করি।
উদ্বোধন শেষে প্রধান অতিথি শিবাবাড়ির মোড়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক রোড ক্যাম্পেইনের অংশ হিসেবে পথচারী, চালক ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
ক্যাপশন: নিসচার খুলনা মহানগর শাখার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিআরটিএ এর খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ খান। খবরঃ বিজ্ঞপ্তির