খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে ওঠায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মহানগর যুবদলের অন্তর্গত সদর থানার উদ্যোগে মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় খুলনা জিলা স্কুল মোড় প্রাঙ্গণে জনসাধারণকে ডেঙ্গু থেকে সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির মাধ্যমে মশারি বিতরণ করা হয়।
মশারি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, রকিবুল ইসলাম রফিক, আমিন আহমেদ মিঠু, হাবিবুর রহমান কাজল সহ মহানগর যুবদলের সদস্যবৃন্দ এবং থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বিস্তার রোধে সবাইকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। খবরঃ বিজ্ঞপ্তির