বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর যশোর সফরসূচি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দুই দিনের সফরে আগামীকাল ৪ সেপ্টেম্বর শুক্রবার যশোর আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি বিকাল চারটায় যশোর টিটিসিতে সৌর বিদ্যুৎ ব্যবস্থাপনা সংক্রান্ত ল্যাব উদ্বোধন ও টিওটি প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে এবং বিকাল পাঁচটায় যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্রীড়া সামগ্রী বিতরণ করবেন।

তিনি ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সকাল ১১টায় যশোর পিটিআই অডিটোরিয়ামে দ্বিতীয় যশোর বিজ্ঞান উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকালে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির