ক্যাপশন: তানযীমুল উম্মাহ প্রি হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণীতে পুরস্কারপ্রাপ্ত ছাত্রীদের মাঝে প্রধান অতিথি কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে তানযীমুল উম্মাহ তানযীমুল উম্মাহ প্রি হিফয মাদরাসা খুলনা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর আ,খ,ম মাছুম বিল্লাহ এর সভাপতিত্বে ও তানযীমুল উম্মাহ প্রি হিফয মাদরাসা খুলনা শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর ইমরান খালিদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ প্রি হিফয মাদরাসা খুলনা শাখার পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফারুক। এসময় তানযীমুল উম্মাহ মাদরাসার খুলনা শাখা প্রধানরা, সুধীজন, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির