তাবলিগ জামায়াতে শীর্ষ মুরুব্বী আব্দুল মালেক এর মৃত্যুতে আছিয়া-সাত্তার ইসলামী সমাজ কল্যাণ পরিষদে শোক

তাবলিগ জামায়াতে শীর্ষ মুরুব্বী আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার (৯৪) অদ্য সোমবার সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি………….রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অদ্য বাদ জোহর দারুল উলুম মাদ্রাসায় জানাজা শেষে নিরালা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মরহুমের মৃত্যু গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ ও কেন্দ্রীয় সহ-মহাসচিব ও খুলনা বিভাগীয় সমন্বকারী প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনসহ নেতৃবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির