জাতীয় সংসদের মাননীয় হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি’র নির্দেশনায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ করতে মশক নিধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে সোমবার (৩১ আগষ্ট) নগরীর দৌলতপুর থানাধীন ৩নং ওয়ার্ডের মহেশ্বরপাশা বাজারে ফগার মেশিন ও লার্ভিসাইড স্প্রের মাধ্যমে মশক নিধন কর্মসূচী পালিত হয়।
দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সামদানী-এর সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমিন সরদার রতন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আহমেদ সিরাজী রুবেল, নাঈম হাসান হাসিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর আব্দুল্লাহ আল মামুন, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেল্লাল হোসেন সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ জুয়েল, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা খালেদুর রহমান, আলী হোসেন, মো: সরোয়ার সহ ওয়ার্ড এবং দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। খবরঃ বিজ্ঞপ্তির