নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে দায়িত্ব পেয়েছেন।
গত ৭ এপ্রিল দায়িত্ব পাওয়া কামাল উদ্দিন সবুজের স্থলাভিষিক্ত হবেন তিনি।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় সাংবাদিক কাদের গনিকে এক বছরের চুক্তিতে এ দায়িত্ব দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮ এর ধারা ১০(১) অনুযায়ী কাদের গনিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বাদ দিয়ে এ পদে যোগ দিতে হবে।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বাসসের নতুন এমডি কাদের গনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।