১ দফা দাবি আদায়ের লক্ষে ভোর ৬টা থেকে বেলা সারে ১২টা পর্যন্ত অনশন কর্মবিরতি পালন করেছে ওজোপাডিকো খুলনার লাইন সাহায্যকারী গেটিজ
বিদ্যুৎ শ্রমিক কল্যাণ সমবায় সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৫ আগষ্ট) ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর প্রধান ফটকের সামনে খুলনার লাইন সাহায্যকারী গেটিজ বিদ্যুৎ শ্রমিক কল্যাণ সমবায় সংগঠনের নেতৃবৃন্দ অনশন কর্মবিরতি পালন করে। সংগঠনের সভাপতি মোঃ ফিরোজ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তারেক রহমানের সঞ্চালনায় অনশন কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
অনশন কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, গত ২৪শে অক্টোবর হইতে আমাদের সংগঠনের মাধ্যমে ওজোপাডিকোঃ ২১ জেলার সম্মিলিত ভাবে নানান কর্মসূচি হাতে নেওয়া হয় যেমন ২১ টা জেলার প্রতিটি দপ্তরের মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান। পরপর তিনবার বিদ্যুৎ ভবন ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের বরাবর স্মারকলিপি প্রদান বিদ্যুৎ ভবন ঘেরাও এবং সর্বশেষ কর্মবিরতি ডাক দেয়া হয়। কর্মবিরতি চলাকালীন ওজোপাডিকোঃ তৎকালীন মহা-ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আশ্বস্তের ভিত্তিতে আমরা কর্মবিরতি শিথিল করি। তখন হইতে এ পর্যন্ত কোম্পানি আমাদের কোন বিধি ব্যবস্থা করে নাই এবং তখন হইতে বারংবার আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সর্বশেষ গত ১৫/৮/২৬ তারিখে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে যশোর দপ্তর থেকে মাননীয় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাই।
আমরা বিগত ১৮-২০ বছর ধরে বিনা বেতনে, জীবনের ঝুঁকি নিয়ে ২১ জেলার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছি। আমাদের রক্ত-ঘামেই ওজোপাডিকো আজ লাভজনক প্রতিষ্ঠান। এই চরম অবহেলা, বৈষম্য ও মানবেতর জীবনের প্রতিবাদে এবং আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যশোর দপ্তর থেকে “অনশন কর্মসূচি ও কর্মবিরতির দেওয়া হয়েছে।
আমাদের এক দফা এক দাবি : ২১ জেলা লাইন সাহায্যকারী (গেটিজ) এর বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে, দীর্ঘ কাজের অভিজ্ঞতার অগ্রাধিকার দিয়ে রাজস্ব খাতে চাকরি স্থায়ী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম, ডিবিশন-১ এর সভাপিত মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ এনামুল কবির রানা, মোঃ শরিফ হোসেন, শাহিন হাওলাদার, শিমুল, জাহাঙ্গীর সহ সকল ডিবিশনের সদস্যবৃন্দ।
বেলা সারে ১২ টার দিকে কর্মবিরতি চলাকালে পানি খাওয়ানোর মধ্যদিয়ে অনশন ভঙ্গ করান ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মুরশীদ আলম সহ কর্মকর্তাবৃন্দ। এসময় তারা ১ দফা দাবির কথা শোনেন এবং অতিদ্রুত অনশনরত শ্রমিকদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেন। খবরঃ বিজ্ঞপ্তির