পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জেলা প্রশাসনের কর্মসূচি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

২৬ আগস্ট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং বেসরকারি সংস্থাসমূহ নিজ নিজ উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। জেলার সকল মসজিদে জেলা ও উপজেলা প্রশাসন এবং মসজিদ কমিটির সহযোগিতায় নিজস্ব ব্যবস্থাপনায় দোয়া মাহফিলের আয়োজন করবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ইসলামিক ফাউন্ডেশনসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃক মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জীবনী, কর্ম ও শিক্ষা, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ^ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, কেরাত, দোয়া মাহফিল, হামদ-নাত, কবিতা পাঠ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিশুদের জন্য হামদ-নাত, মহানবীর জীবন ও কর্মভিত্তিক কবিতা, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার, শিশু সদন, শিশু বিকাশ কেন্দ্র, বৃদ্ধ নিবাস, শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্র, এতিমখানা এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশ করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে দিবস উপযোগী ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হবে।

আগামীকাল বিকাল পাঁচটায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জীবনী এবং কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খবরঃ বিজ্ঞপ্তির