মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সদস্য সাংবাদিক এম হেফজুর রহমান ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধক্ষ্য এ এইচ এম শামিমুজ্জামান সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
অনুরূপ শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী কমিটির সদস্য শেখ দিদারুল আলম। খবরঃ বিজ্ঞপ্তির