খুলনা নগরীর নবগঠিত ৩১নং ওয়ার্ড যুবদলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগষ্ট) বিকেল ৫ টায় লবনচরা বান্দাবাজার সংলগ্ন ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
৩১ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ইঞ্জি: এস এম মিজানুর রহমান-এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু সায়েম উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দের মধ্যে মোঃ কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, এ্যাড. বজলুর রহমান রাজা ।
সভায় নেতৃবৃন্দ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুদৃঢ় করতে সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। খবরঃ বিজ্ঞপ্তির