ডিজিটাল ডেস্কঃ
খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় মো. মনজুরুল ইসলাম নামের এক যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত ও পায়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১৯ আগস্ট, ২০২৬) বিকেল আনুমানিক ৫:৪৫ মিনিটের দিকে নগরীর লবণচরা থানার হরিণটানা ৮০ বিঘা কালভাটের কাছে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, দুর্বৃত্তরা প্রথমে তার পেটে ছুরি দিয়ে আঘাত করে এবং পরবর্তীতে পায়ে গুলি করে পালিয়ে যায়।
নিহত মনজুরুল ইসলাম স্থানীয় বাসিন্দা খোকনের ছেলে এবং পেশায় একজন স্যানেটারি মিস্ত্রি ।