ভাষা সৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদের এক বিশেষ সভা এহতেশামুল হক শাওন এর সভাপতিত্বে ও আজাদুল হক আজাদ এর সঞ্চালনায় বিকেল ৫টায় খুলনা সিটি ল’ কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, বেগম মাজেদা আলীর ৯০ তম জন্মদিন উদযাপন সহ বিবিধ এজেন্ডা নিয়ে আলোচনা হয়।
সভায় খুলনার মহিয়সি নারী ভাষাসৈনিক বেগম মাজেদা আলীর ৯০ তম জন্মদিন উপলক্ষে আগামী ২৮ আগষ্ট শুক্রবার বিকেলে নগরীর ফারাজীপাড়া রোডস্থ নিজস্ব বাসভবনে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় ।
সভায় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, নাসিমা সুলতানা নিলু, এ্যাড: শামীমা সুলতানা শীলু, সরদার আবু তাহের,ইকবাল হাসান তুহিন, সৈয়দ আলী হাকিম, নাসির আহমেদ, মোঃ মনিরুজ্জামান মোড়ল, শেখ হেমায়েতুল ইসলাম , হারুন অর রশীদ, জামিল আহমেদ, ইরানী পারভীন,আহমেদ মনন প্রমুখ । খবরঃ বিজ্ঞপ্তির