নাগরিক ফোরাম-খুলনার উদ্যোগে মহানগরীর ৩১টি ওয়ার্ডে বৃরোপণ অভিযানের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু

‘সবুজে সাজাই আমার শহর’ কর্মসূচির আওতায় নাগরিক ফোরাম-খুলনার উদ্যোগে মহানগরীর ৩১টি ওয়ার্ডে বৃরোপণ অভিযানের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শনিবার সকালে নগরীর দৌলতপুরস্থ শের-এ-বাংলা বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংহতি জানানোয় সংগঠনের সাথে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গাছ আমাদের বেঁচে থাকার উপাদান অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে আসছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষকে মহান রাব্বুল আলআমিনের অনন্য সৃষ্টি হিসেবে উল্লেখ করে প্রশাসক বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে বাংলাদেশে প্রথম বৃক্ষ মেলা শুরু করেছিলেন এবং তাঁর হাত ধরেই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। বেগম খালেদা জিয়াও এ আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে গেছেন। আজ তাঁরই সন্তান দেশের প্রধানমন্ত্রী পিতা-মাতার পথ অনুসরণ করে বৃক্ষরোপণ অভিযান হাতে নিয়েছেন। যে কোন মূল্যে এ কর্মসূচি সফল করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

নাগরিক ফোরাম-খুলনার চেয়ারপার্সন রফিকুল ইসলাম খোকন-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, শের-এ-বাংলা বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোল্লা নজরুল ইসলাম ও প্রধান শিক জয়নাল আবেদিন। সংগঠনের ০৫নং ওয়ার্ড সভাপতি মোল্যা সফিকুল ইসলাম বাবু, পরিবেশ সচিব জি এম মইন ও নূর আলম শান্ত এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক ফোরাম মহাসচিব ইকবাল হাসান তুহিন ও যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান।

উল্লেখ্য, সরকারের বৃরোপণ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে নাগরিক ফোরাম প্রতিটি ওয়ার্ডে বৃরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। সংগঠনের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে কমপে ৫০ টি গাছের চারা রোপণ করা হবে। অনুষ্ঠানে প্রশাসক ১ থেকে ১৫নং ওয়ার্ডের নাগরিক ফোরাম নেতৃবৃন্দের মাঝে ৫’শ গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নারী বিষয়ক সম্পাদক বিথী বিশ্বাস, সহসমাজ কল্যাণ সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু, ২ নং ওয়ার্ড  সাধারণ সম্পাদক চমন আক্তার, ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ বাবলু হাওলাদার, ৬ নং ওয়ার্ডের সভাপতি নূর আলম শান্ত, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান দিদার, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম আলমগীর,  ১৪নং ওয়ার্ড সভাপতি মাহামুদ হাসান শান্তসহ বিভিন্ন ওয়ার্ডের নাগরিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শনিবার সকালে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নগরীর ১৮ ও ১৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলমান ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জোন ‘বি’ অঞ্চলের ক্রাশ প্রোগ্রাম তদারকি কর্মকর্তা প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কমিটির সদস্য নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: হাফিজুর রহমান মনি, সমাজসেবক মো: আসাদুজ্জামান মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির