সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজ শাহেদকে হত্যা চেষ্টা মামলার চার্জশিট পূনরায় তদন্তের জন্য সিআইডি-তে প্রেরন করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন জাসাস খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। পূর্বের চার্জশিটে ভুলবশত দৌলতপুর দিবা-নৈশ কলেজের সাবেক ছাত্রদল সভাপতি ও বর্তমান জাসাস খুলনা মহানগরের সম্মানিত সিনিয়ার সদস্য জাকারিয়া মিন্টুর নাম থাকায়, বিষয়টি পূনরায় তদন্তাধীন সময়ে সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি রিয়াজ শাহেদকে হত্যার উদ্দেশ্যে তার ওপরে গুলি বর্ষণকারী আসল অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানােনা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির