ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাব মাত্তমডাঙ্গা খানজাহান আলী খুলনা’র আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৪ টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাবের সভাপতি খন্দকার শরিফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ২য় সেমিফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী।
টুর্নামেন্টের ২য় সেমিফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাচে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়, রেফারি এবং উপস্থিত দর্শকদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধান অতিথি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী। তিনি আশা প্রকাশ করেন, সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলোয়াড়েরা নিজেদের সেরাটা খেলবেন এবং ক্রীড়াসুলভ মনোভাব ও শৃঙ্খলা বজায় রাখবেন। শেষ পর্যন্ত সুন্দর একটি ম্যাচ উপভোগ করার জন্য দর্শকদের শান্তিপূর্ণভাবে গ্যালারিতে থেকে সমর্থন জোগানোর অনুরোধ জানান। উভয় দলের জন্য শুভকামনা জানিয়ে এবং রেফারিকে খেলা পরিচালনার অনুমতি দিয়ে ২য় সেমিফাইনালের আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দেন।
ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল মুতাসিম-এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, খান হালিম, এজিএম যুব সংঘ মাতম ডাঙ্গা খুলনা’র সাধারণ সম্পাদক মোঃ জনি হোসেন, ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ মনির গাজী, খানজাহান আলী থানা বিসিক শিল্প শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ মোস্ত শেখ, সৈয়দ আজগার আলী, মোহাম্মদ কওসার শেখ, বাদামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরদার মেহেদী হাসান, মোহাম্মদ মোকসেদ ফকির, সৈয়দ এনামুল হক, মোঃ হাফিজ হালদার, ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, মোঃ সাঈদ তরফদার, অবসরপ্রাপ্ত সেনার সদস্য মোহাম্মদ মনির শেখ, ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাবের কোষাধক্ষ্য মোঃ এনামুল হক, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহ মেরাজ, ৩নং ওয়ার্ড আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ ইয়াসিন শেখ, মোঃ ইমরান হোসেন, মোঃ মান্না হোসেন, মোহাম্মদ মফিজুল, মোহাম্মদ তবি হাওলাদার, সরদার তালুক হোসেন, মোঃ নুর ইসলাম মোল্লা, মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট নিয়ে ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাবের সভাপতি খন্দকার শরিফুল ইসলাম বলেন, খেলা শুধু বিনোদন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা। বর্তমান সময়ে মাদকমুক্ত সমাজ, তরুণদের ঐক্য, সুস্থ বিনোদনের পাশাপাশি তরুণদের সঠিক পথ দেখাতে ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি সবার অংশগ্রহণে টুর্নামেন্ট সফল হবে।
সাধারণ সম্পাদক সরদার আল মুতাসিম বলেন, টুর্নামেন্ট আয়োজন করাটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। সবার সহযোগিতায় আজ সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। খেলোয়াড়, দর্শক ও আয়োজক সবার প্রতি কৃতজ্ঞতা। আসুন আমরা সবাই মিলে খেলাকে উৎসবে পরিণত করি। খবরঃ বিজ্ঞপ্তির