কেসিসি প্রশাসকের কাজী আব্দুর রাজ্জাক জামে মসজিদ ও জুলেখা হাফেজিয়া মাদরাসার নির্মাণ কাজের উদ্বোধন

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর খান জাহান ব্রীজ (পশ্চিম প্রান্তে) সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজী আব্দুর রাজ্জাক জামে মসজিদ ও জুলেখা হাফেজিয়া মাদরাসার নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রশাসক ফলক উম্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে মসজিদ ও মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বাদল হাওলাদার-এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক শেখ মো: বদিউর জামান, কোষাধ্যক্ষ মো: রাকিব হোসেন, সমাজসেবক আসলাম হোসেন, নাজমুল হাসান নাসিমসহ স্থানীয় মুসল্লীগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মসজিদ সংলগ্ন এলাকায় একটি গাছের চারা রোপণ করেন।

এর আগে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বাদ আসর খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম-এর বাসভবনে তার মাতা মরহুমা শিরিনা বেগম-এর রূহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা সহ খুলনার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির