“একটি গাছ লাগান, একটি প্রাণ বাঁচান-সবুজ হোক আগামী প্রজন্মের
পৃথিবী” এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের আহ্বানে
খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল বেলা ১২.০০ ঘটিকায় জেলা সদরের
শ্রীশ্রী শীতলাবাড়ী মন্দির প্রাঙ্গনে বৃক্ষরোপন সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে
নেতৃবৃন্দ বলেন- বৃক্ষরোপন কর্মসূচী পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন
মোকাবেলায় অত্যন্ত কার্যকরী পদক্ষেপ। সকলকে বৃক্ষরোপনে এগিয়ে আসার আহ্বান
জানান। ফলজ-বনজ ও ঔষধি গাছ রোপনের মধ্য দিয়ে জেলা পূজা পরিষদের বৃক্ষরোপন
কর্মসীচীর শুভ উদ্বোধন করেন পূজা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ। স্বাগত
বক্তব্য রাখেন শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা,
খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় অন্যান্যোর
মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ^াস,
যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য
সচিব শিমুল কুমার দাস, জেলা পূজা পরিষদের দপ্তর সম্পাদক সুমন দাস, উপদেষ্টা ইন্দ্রজিৎ
চক্রবর্তী, প্রবীর রায়, সাগর সাহা, বাবুল চন্দ্র সাহা বাবলা, ইঞ্জিঃ উজ্জ্বল কুৃমার পাল,
ডাঃ সৌরভ বিশ^াস, সমাজকল্যান সম্পাদক অমর কুমার দাস, সাংস্কৃতিক সম্পাদক
আশীষ কুমার সিনহা উৎপল, ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদক দীপঙ্কর মন্ডল লিটন, সহ-
সাংগঠনিক সম্পাদক বিশ^জিৎ পাল, সহ-দপ্তর সম্পাদক অতনু কর বাপ্পা, সহ-শিক্ষা
সম্পাদক বিপুল রায় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য গোবিন্দ দত্ত, সুশান্ত অধিকারী,
মিঠুন কুমার দে মিঠু, তপন চক্রবর্তী, অরবিন্দ কুমার মন্ডল, শংকর সাহা, রঞ্জন কুমার
সাহা, ব্যাংকার গোবিন্দ মন্ডল, জেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার
রাহুল, জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ মিস্ত্রি, কার্যনির্বাহী
সদস্য অমিত মন্ডল কানু প্রমুখ নেতৃবৃন্দসহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া অদ্য বিকাল ৩.০০ ঘটিকায় ফুলতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের
উদ্যোগে স্থানীয় বিজয় কৃষ্ণ আশ্রম প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন
খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা, প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সূচী রানী সাহা,
উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক অনুপম মিত্রের সভাপতিত্বে ও সদস্য সচিব রণজিৎ
বোস বিসুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা পরিষদের উপদেষ্টা
ইঞ্জিঃ উজ্জ্বল কুমার পাল, উপজেলা ঐক্য পরিষদের সভাপতি গৌতম কুন্ডু, শিকিরহাট
কেওড়াতলা মন্দির কমিটির সভাপতি স্বপন কর, বিজয় কৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক
কল্যাণ কুন্ডু প্রমুখ নেতৃবৃন্দসহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও তেরখাদা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় ছাগলাদহ
বুড়ো মায়ের গাছতলা প্রাঙ্গণে বিকাল ৫.০০ ঘটিকায় বৃক্ষরোপন সপ্তাহের শুভ উদ্বোধন
করেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। উপজেলা পূজা
উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু প্রসাদ সাহার সভাপতিত্বে সাধারণ
সম্পাদক শংকর কুমার বালার সঞ্চালনায় উপজেলা ঐক্য পরিষদের আহ্বায়ক বিপ্লব শিকদার,
৪নং সাচিয়াদহ ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি সন্তোষ কুমার বিশ^াস, ৩নং ছাগলাদহ
ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি সমীর কৃষ্ণ ঢালী, ২নং বারাশাত ইউনিয়ন পূজা পরিষদের
আহ্বায়ক অভিজিৎ বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা অজয় বিশ^াস, অরুন ঘোষাল, অসীম
বিশ^াস, রেপতি মন্ডল প্রমুখ নেতৃবৃন্দসহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির