সাংবাদিক তরিকুল ইসলামের মায়ের মৃত্যুতে বিপিজেএ খুলনা জেলার শোক

দৈনিক সময়ের খবর-এর সম্পাদক, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান ও খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রদত্ত শোক বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ  মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সংগঠনের সভাপতি এম এ হাসান, সহ-সভাপতি এম এম মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ রবিউল গাজী উজ্জল, যুগ্ম-সম্পাদক মোঃ সোহেল রানা, কোষাধক্ষ্য মাঞ্জারুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য বাপ্পী খান, হেলাল মোল্লা। খবরঃ বিজ্ঞপ্তির