খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবর এর সম্পাদক ও এখন টেলিভিশনের ব্যুরো প্রধান মো. তরিকুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।

 

সাংবাদিক তরিকুল ইসলামের মাতা শিরিনা বেগম (৭৯) দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সোয়া ১০টায় খুলনা মহানগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর পূর্ব বানিয়াখামার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে টুটপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

বিবৃতিদাতার হলেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরেয়ার, সহ-সভাপতি সোহরাব হোসেন,  মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।

 

বিবৃতিতে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

 

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু 

 

খুলনা প্রেস কাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম-এর মাতা শিরিনা বেগম-এর মৃত্যুতে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গভীর শোক প্রকাশ করেছেন।

 

শোক বার্তায় প্রশাসক মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

 

তরিকুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনসহ কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।

 

বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

 

খুলনা সাংবাদিক ইউনিয়ন

 

তরিকুল  ইসলামের মাতা নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুত বরন করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন) । তার মৃত্যুতে গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে  বিবৃতি  দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম ও মিজানুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন খান, কোষাধ্যক্ষ মো: আবু সাঈদ, দপ্তর সম্পাদক মো: সোহেল রানা, প্রচার ও সংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস, র্নিবাহী সদস্য উত্তম সরকার, মাসুদ খান পলাশ ও  আমজাদ আলী লিটন|

অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা ও নির্বাহী সদস্য কৌশিক দে বাপী।  বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার  রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি 

 

তরিকুল ইসলামের মাতা শিরিনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

শিরিনা বেগম (৭৯) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সোয়া ১০টায় খুলনা মহানগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর পূর্ব বানিয়াখামার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।

 

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি ও কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজল-সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। খবরঃ বিজ্ঞপ্তির